সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:২১

চীনের উহান শহরে করোনা শনাক্ত হয়। তার আগেই জানুয়ারিতে ছয় দেশ নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল হয়ে গিয়েছিল ঢাকায়। কথা ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপ হবে। এ বছরই হওয়ার কথা ছিল উপমহাদেশের ফুটবল লড়াই। কিন্তু করোনার মধ্যে অন্যান্য উদ্যোগের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপও ভেস্তে যায়। গতকাল দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) নতুন করে সভা করেছে। বিভিন্ন দেশের কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরে সেপ্টেম্বরে হবে টুর্নামেন্ট। একটা তারিখও ঘোষণা করেছে তারা। ১৪ হতে ২৫ ডিসেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

সাফের সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। আর সাধারণ সম্পাদক বাংলাদেশেরই আনোয়ারুল হক হেলাল। সাফ কাল যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি নিয়ে একটু অনিশ্চয়তা থাকলেও খুব বড় কিছু না। ভারত সাফের তারিখ নিয়ে ফুটবল সংস্থার সঙ্গে কথা বলবে। প্রাথমিক আলোচনা করেই সাফ সিদ্ধান্ত নিয়েছে। আনোয়ারুল হক হেলাল মনে করছেন যে তারিখটি ঘোষণা করা হয়েছে সেটি থাকবে। ভারত তাদের ফুটবলের সঙ্গে একটু আলোচনা করতে চায়। বাংলদেশে সাফ হবে সেটি লিখিত জানালেও সাফের কর্মকর্তারা আরো চারটি টুর্নামেন্টের ভেন্যু ঘোষণা করেনি। হবে সেটি জানিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ, ছেলেদের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ঘোষণা দেওয়া হয়। ইয়ুথ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো এএফসির সঙ্গে যেন সাংঘর্ষিক না হয় তার জন্য এএফসির বর্ষপঞ্জির সঙ্গে মিল রেখে সাফের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ভার্চুয়াল মিটিংয়ে সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। এই সভায় সাফের বাজেটও অনুমোদন হয়েছে।