করোনার কারণে ১০ মাস বিরতির পর সক্রিয় হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট। গতকাল বিসিবি জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে নারী দলের ক্যাম্প। সহকারী কোচের দায়িত্ব পাওয়া ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনে ১ মাসের ক্যাম্পে পাঁচটি এক দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন নারী ক্রিকেটাররা।
ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার হলেন; সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রীতু মনি, খাদিজাতুল কোবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পুজা চক্রবর্তী, মোমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।
