হতাশায় মুখ লুকালেন ডিন এলগার। নিজের কারণে নয়, বরং ফাফ ডু প্লেসিসের শটটির জন্য। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছোঁয়া দূরত্বে এসে এমন শট খেলে সবাইকেই আক্ষেপে ভাসালেন ডানহাতি এই ব্যাটসম্যান। ওয়ানিন্দু হাসারাঙার ডেলিভারিটি আহামরি কিছু ছিল না। সেটাই আলতো করে তুলে দেন প্লেসিস। মিড অনে দাঁড়িয়ে থাকা দিমুথ করুণারত্নে তালুবন্দী করতে কোনো ভুল করলেন না । ফলে অপমৃত্যু ঘটে ২৭৬ বলে ২৪ চারে সাজানো ১৯৯ রানের ইনিংসটির।
রানবন্যার ম্যাচে সেঞ্চুরিয়নে তৃতীয় দিন ডু প্লেসিসের ইনিংসে ভর করেই ৬২১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। লিড নেয় ২২৫ রানের। এর আগে প্রথম ইনিংসে ৩৯৬ রান করে শ্রীলঙ্কা।
