দুবাইভিত্তিক সংঘটন দুবাই স্পোর্টস কাউন্সিলের গ্লোব সকার অ্যাওয়ার্ড বা দুবাই ডি’অরে এবার এই শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দর্শকের ভোটে নির্বাচিত এই পুরস্কারে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে লিওনেল মেসি ও মোহামেদ সালাহ। পুরস্কার হাতে রোনালদো বলেন, ‘পুরস্কার জেতাটাই আনন্দের। এত বছর ধরে সবার শীর্ষে থাকাটা সহজ কথা না। আমি এ নিয়ে খুবই গর্বিত। তবে একটি দল, সেরা কোচ ও ক্লাব ছাড়া এতকিছু সম্ভব হতো না।’ রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিস শতাব্দীসেরা এজেন্টের পুরস্কার পেয়েছেন। রোনালদো প্রাক্তন ক্লাব, রিয়াল মাদ্রিদ ঘরে তুলেছে শতাব্দীসেরা ক্লাবের খেতাব। শতাব্দীর সেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।
