এনসিসি ব্যাংকের নতুন এমডি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:২৯

মোহাম্মদ মামদুদুর রশীদ গতকাল সোমবার এনসিসি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসা উন্নয়নের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি