শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সরকারের
সাবেক অতিরিক্ত সচিব ড. মো. মফিজুর রহমান। সর্বশেষ তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তাকেন্দ্রের (বিটাক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে গত পহেলা সেপ্টেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ড. মো. মফিজুর রহমান ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এই সময়ে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বঙ্গভবনে দায়িত্ব পালন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
