নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকায় রেডিসন ব্লু আয়োজন করেছে উত্সবের। ৩১ ডিসেম্বর হোটেলটির লবিতে নতুন বছরের কাউন্টডাউন দেখানো হবে ডিজিটাল ডিসপ্লেতে। পার্টি প্যাকে থাকবে মুখোশ, গ্লো স্টিক, রিবন ও বেলুন। স্ন্যাক্স স্টলে থাকবে ক্যানাপে, ত্রুদিতে ও বিভিন্ন ফিঙ্গার স্ন্যাক্স। এছাড়া সাঙ্গরিয়া স্টেশনে থাকবে বিভিন্ন ধরনের জুস। অতিথিরা তাদের স্মরণীয় মুহূর্তগুলো সংরক্ষণ করতে পারবে লবিতে রাখা ফটোবুথে। অনুষ্ঠান শুরু হবে রাত ১০টায় এবং শেষ হবে রাত ১টায়। টিকিট বিক্রি করা হবে হোটেলটির লবিতে ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি
