পাটাতন ভেঙে ঝুঁকিপূর্ণ সেতু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৪২

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভূরুঙ্গামারী-বাগভান্ডার সড়কের একটি সেতুর পাটাতনের মধ্যখানে ভেঙে গেছে। বেরিয়ে পড়েছে রড। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এরই মধ্যে এলজিইডির পক্ষ থেকে সাবধান সংবলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, এ সেতু দিয়ে চার গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। যাতায়াতের বিকল্প পথ না থাকায় ঐ সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও সাধারণ মানুষ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, ইতিমধ্যে সেতুটির স্টিমেট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। আশা করছি খুব শিগিগরই এর বাস্তবায়ন হবে।