মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে মনিরা খাতুন হত্যার ঘটনায় ঘাতক স্বামী জিয়ারুল মুন্সীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার রায়পুর এলাকার মধুমতী নদীর চর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, স্ত্রী মনিরা খাতুনকে (১৮) হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জিয়ারুল মুন্সী। পারিবারিক কলহের জেরে গত শুক্রবার সন্ধ্যায় সে নিজ বাড়িতে মনিরা খাতুনকে পিটিয়ে হত্যা করে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, গতকাল সোমবার সকালে জিয়ারুল মুন্সীকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
