উপজেলার রসুলপুর গ্রামের বিলেরঘাট এলাকার মাঠ থেকে রবিবার বিকালে বায়েজিদ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জেলার সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী ছিল। ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু জানান, রাতের কোনো একসময় ফাঁকা মাঠে কলেজছাত্রকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কে বা কারা হত্যা করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
