আগুন পোহাতে গিয়ে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৪৩

সাদুল্লাপুর উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহানোর সময় সেই আগুনে পুড়ে সাহেলা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত মোহাম্মদ আলী আকন্দ ওরফে বিশার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল করিম দুলাল জানান, ভোরে আগুন পোহানোর সময় হঠাত্ তার পরনের শাড়িতে আগুন লেগে যায়। এতে তার সমস্ত শরীর ঝলসে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।