সেনবাগে রোমানা আক্তার (২৫) নামে এক সৌদি প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সে ঐ গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
