ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৪৩

ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার শিংগুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের লাল মিঞার ছেলে আব্দুস সামাদ মুন্না (৩০) ও তার ফুপাতো ভাই মো. সবুজ মিয়া (২২) এবং একই এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. আব্দুর রশিদ (৩০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই সামাদ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রশিদ ও সবুজের মৃত্যু ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।