নাগেশ্বরীতে বিদ্যুত্স্পৃষ্টে মাসুদ রানা নামের এক যুবক মারা গেছেন। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার বকশীর খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ রানার শ্বশুর আ. রহমানের পরিবারের লোকজন পুকুর শুকিয়ে মাছ ধরতে পানি তুলতে বৈদ্যুতিক মোটর স্থাপন করে। অন্যদের সঙ্গে এ কাজে অংশ নেয় মাসুদ রানা। এ সময় বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবরি এর সত্যতা নিশ্চিত করেন।
