হাতিয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা উপজেলার ওছখালী বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাজহারুল ইসলাম চৌধুরী এ জরিমানা করেন।
গোয়ালন্দে ‘ক্যারাভান রোড শো’র উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘ক্যারাভান রোড শো’র উদ্ধোধন হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ্যের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর নিরাপদ খাদ্য অফিসার মো. রফিকুল ইসলাম, ঢাকার আইপিটিএমের ট্রেনিং অফিসার খান আতাউর রহমানসহ প্রমুখ।
পিরোজপুরে বিএনসিসির বিভিন্ন কর্মসূচি পালিত
পিরোজপুর অফিস মুজিববর্ষ উপলক্ষ্যে বিএনসিসির খুলনার সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে গতকাল সোমবার পিরোজপুরে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ের কর্মসূচি পালিত হয়েছে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণকে সচেতন করার জন্য এই কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এতে সভাপতির বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ফরিদ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিএনসিসির পিইও মো. শহীদুল ইসলাম ও মো. ওয়ালিউল্লাহ।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউএনএফপিএর সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, মেডিক্যাল কর্মকর্তা ডা. মেহেদী হাসান লেমন প্রমুখ।
মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা হলরুমে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভুঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক প্রমুখ।
‘পাঁচবিবিতে যুবকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেন।
পাথর ভাঙায় সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রাম প্রেসক্লাবে সোমবার দিনব্যাপী সেইফটি অ্যান্ড রাইটস্ সোসাইটির (এসআরএস) আয়োজনে শ্রমিক, মালিক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে পাথর ভাঙ্গা শিল্পে সতর্কতা ও করণীয় বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল প্রধান অতিথি ও পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চিতলমারীতে বিজয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও ইউএনও মো. মারুফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
ইউপি সচিবদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে দাপ্তরিক বিষয়সমূহ নিয়ে ইউনিয়ন পরিষদ সচিবদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। কর্মশালায় নতুন নিয়োগ পাওয়া ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক সহকারী কাম কম্পিউটার অপারেটররাও অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মো. মঞ্জরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার রাজশাহীর পরিচালক জিয়াউল হক।
