খেটে খাওয়া মানুষগুলো অসহায় শীতের কাছে। সচরাচর দেখা যাচ্ছে, শীতের তীব্রতা থেকে নিজেকে রক্ষার জন্য অনেক মানুষ সকাল বা সন্ধ্যার সময় লাকড়ি, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহান। আর এই আগুন পোহানোর সময় অসতর্কতাবশত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন নারী, পুরুষ নির্বিশেষে প্রায় সব বয়সের মানুষ। বিশেষ করে গ্রামের নারীদের শাড়ির আঁচল পুড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। অনেকের আবার আগুনে দগ্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছে জীবন, যা অতি কষ্টদায়ক ঘটনা। শীত নিবারণ করতে গিয়ে, আগুন পোহানো যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে সবাইকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে।
উম্মে কুলসুম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
