বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক হচ্ছে রমনা। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে। কেউ ঘুরতে, কেউ বেড়াতে, কেউ ব্যায়াম করতে আবার কেউবা আসে ছিনতাই করতে। আমি অফিস শেষ করে প্রতিদিন হাঁটতে যাই রমনায়। আমার মতো অনেকেই অফিস শেষ করে হাঁটতে আসেন। ইদানীং রমনা পার্কের পরিচ্ছন্নতা কমে গেছে, যেখানে সেখানে কাগজ, পাতা, আর্বজনার স্তূপ। সোলার বাতি অনেক নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার পর হাঁটা বা ব্যায়াম করা নিরাপদ নয়। আলো জ্বলে না বলে অনেক জায়গা খুব অন্ধকার। মাঝে মাঝে দেখা যায় মাদকসেবীদের রমনা পার্কে বসে মাদক নিতে। পার্কে আসা সাধারণ মানুষের কথা বিবেচনা এবং সৌন্দর্য রক্ষা করতে পার্কের নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করি।
দীনবন্ধু বিশ্বাস, নবাবগঞ্জ, ঢাকা
