বন্ধ হয়ে থাকা পাঠাগারগুলোর কী হবে?

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

করোনার শুরু থেকে বন্ধ হয়েছে পাঠাগারগুলো। দীর্ঘদিন বন্ধ থাকায় ওগুলোকে গ্রাস করছে আগাছার জঙ্গল। পাঠক ছুঁয়ে দেখে না বই অনেক দিন। ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীরা রেফারেন্স বই কিংবাা কর্মসংস্থান বিষয়ক পত্রপত্রিকার জন্য আর ভিড় করে না। বাংলাদেশ জুড়ে আজ অধিকাংশ পাঠাগারের এমনই দুরবস্থা। বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এখনই ব্যাপক উদ্যোগ নিতে হবে। এখনো বই পড়েন অনেকেই—নতুন বইয়ের গন্ধ সে বড় মধুর। অলস দুপুরে বিছানায় শুয়ে শুয়ে শরত্-বঙ্কিম-রবি ঠাকুর পড়া কি অতীত হয়ে গেল? কত জনপদে ঘুরে ঘুরে দেখেছি বইয়ের দোকান, খোঁজ নিয়ে জেনেছি, অনেক অনেক পাঠাগার বন্ধ হয়ে আছে গত ন’মাস ধরে। মানুষ তো দিব্যি আরামে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। তাই বন্ধ থাকা পাঠাগারগুলোও এবার খুলে দেওয়া যাক।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা