বিকল্প নেই

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

নতুন ধরনের করোনা ভাইরাস ইংল্যান্ড থেকে শুরু হয়ে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ইত্যাদি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর অস্তিত্ব পাওয়া গেছে। প্রতিরোধ চিকিত্সার চেয়ে ভালো। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ করোনা ভাইরাসের কোনো চিকিত্সা এখন পর্যন্ত নাই। ফলে এই ভাইরাস এড়াতে প্রতিরোধের কোনো বিকল্প নেই। এর প্রধান মাধ্যম তিনটি: ১. হাত ধোয়া, ২. মাস্ক পরা, ৩. সামাজিক দূরত্ব বজায় রাখা। মহামারির শুরুতে সবাই এগুলো ভালোভাবে মানলেও দিন দিন মানার প্রবণতা কমেছে। ফলে আমাদের দেশে তীব্রভাবে আক্রমণের একটা বড় আশঙ্কা থেকে যায় নতুন প্রজাতির করোনা ভাইরাস আক্রমণে। তাই করোনা প্রতিরোধে আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রতিরোধের উপায়গুলো নিজে মানা, পাশাপাশি অন্যকে বলা। আসুন নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি।

মো. আরিফুল ইসলাম

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়