দোহারে জাটকা নিধনকালে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ এবং পরে তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল সোমবার বিকালে উপজেলার মৈনট ঘাটে অভিযান চালায় কুতুবপুর নৌ-পুলিশের একটি টিম। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কুতুবপুর নৌ-পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, মত্স্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মতে, ৯ ইঞ্চির নিচে জাটকা ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও জেলেরা পদ্মা নদী থেকে অবৈধভাবে জাটকা ধরে বাজারে বিক্রি করে আসছেন। মত্স্য সুরক্ষা ও জাটকা নিধন রোধে অভিযান চালিয়ে জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।
