হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাইফ জ্যাকেটের বাক্স থেকে ২২টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক মবিনুল কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৪৮) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ঐ বিমানে তল্লাশি করা হয়। এ সময় বিমানের সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটের বাক্সের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৫৫২ গ্রাম। উদ্ধার করা সোনার দাম আনুমানিক ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
