নির্বাচন কমিশনের আত্মসম্মানবোধ নেই :ফখরুল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবারও বলেছেন, এই নির্বাচন কমিশনকে এখনই পদত্যাগ করা উচিত। পদত্যাগ না করে দেরি হওয়াটা প্রমাণ করে তাদের যে আত্মসম্মানবোধ বলতে কিছুই নেই। যে দেশের বিশিষ্ট নাগরিকগণ নির্বাচন কমিশনকে দুর্নীতিগ্রস্ত মনে করে তাদের তো থাকা উচিত না।

সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, সারা দেশে ২৪টি পৌরসভায় নির্বাচন হয়েছে। কিন্তু তেমন কোথাও সুষ্ঠু নির্বাচনের খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী নয়। ইভিএম এ ভোট নেওয়ার মধ্যে সরকারের একটা উদ্দেশ্য কাজ করছে। অন্যান্য দেশে ইভিএম এ ভোট প্রদান করলে একটা রিসিভ প্রদান করে আমি সঠিক জায়গায় ভোট প্রদান করলাম কি না! কিন্তু                আমাদের দেশের চিত্র ঠিক উলটো। সেক্ষেত্রে ইভিএম এ ভোট জালিয়াতি যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।