দিরাইয়ে বাসে ধর্ষণচেষ্টার মামলায় হেলপার গ্রেফতার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৫৮

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণ  চেষ্টার ঘটনায় বাসের হেলপারকে গ্রেফতার করেছে সিলেট পিবিআই। সুনামগঞ্জের ছাতক থানার বুরাইগাঁও  গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই  হেলপারের নাম রশিদ আহমদ (২৭)। তার বাড়ি ছাতক উপজেলার চরম মহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর গ্রামে। সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।  আসামিকে দিরাই থানায়  হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শনিবার বিকালে আত্মীয়ের বাড়ি লামাকাজি থেকে নিজ             বাড়িতে আসার জন্য দিরাইগামী বাসে ওঠে ঐ তরুণী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে ঐ তরুণী  ছাড়া  গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার মিলে মেয়েটিকে ধর্ষণের  চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায়। পরে গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন ।

এ ঘটনায় রবিবার রাতেই বাসচালক ও হেলপারসহ মোট তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন তরুণীর বাবা।