ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দড়িকান্দি এলাকায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে বেলাব উপজেলার দড়িকান্দিতে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে দুটি ট্রাকই মহাসড়কে উলটে পড়ে যায়।
