বরিশালের আবাসিক হোটেল থেকে জালাল উদ্দিন (৫০) নামে এক মাস্ক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নগরীর গির্জা মহল্লা রোডস্থ আরজু বোর্ডিং থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে। তিনি এই বোর্ডিংয়ে থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিক্রি করতেন।
আরজু বোর্ডিংয়ের স্টাফ মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন এই হোটেলে ওঠে। সকালে তৃতীয় তলার রুম পরিষ্কার করতে গিয়ে পাশের রুম-এ ১৮-এর জানালা দিয়ে ভেতরে তাকালে মৃতদেহ দেখতে পাই। এরপর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।
