কুষ্টিয়ায় চরমপন্থি কমান্ডার অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২৩:০৫

কুষ্টিয়ায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের আভিযানিক দল চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডার রাশিদুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে। রবিবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার ভবানীপুর বাজার থেকে অভিযান পরিচালনার পর তাকে গ্রেফতার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

র্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে চরমপন্থি রশিদুলের অবস্থান টের পেয়ে র্যাবের একটি টিম ভবানীপুর বাজার ঘিরে ফেলে। পরে অভিযান চালিয়ে চরমপন্থি রশিদুলকে গ্রেফতার ও তার স্বীকারোক্তিতে দেশীয় তৈরী একটি শুটারগান, একটি একনলা বুন্দুক, ১৭ রাউন্ড তাজ গুলি, চারটি বড় হাঁসুয়া, চারটি বেতের বড়ঢাল, নগদ ১ হাজার ২২৭ টাকা উদ্ধার করা হয়। পরে আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়।