একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। এ উপলক্ষ্যে মরহুমের পরিবার ও অন্যদের পক্ষ থেকে দোয়া মাহফিলসহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি সর্বমহলে প্রশংসিত। মোনাজাত উদ্দিন প্রান্তিক মানুষের সুখ ও দুঃখগাথা প্রতিবেদন রচনা করেন। দৈনিক সংবাদে ‘পথ থেকে পথে’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন লিখে খ্যাতি অর্জন করেন। রংপুরের কৃতী সন্তান হিসেবে এবং সাংবাদিকতায় বিশেষ ধারার সৃষ্টি করায় তিনি বাংলা একাডেমি প্রকাশিত ‘চরিতাভিধান’-এ জায়গা করে নিয়েছেন। তিনি ১৯৯৫ সালের এই দিনে ফেরি থেকে ছবি তুলতে গিয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন।
