ফতুল্লায় কিশোরীর বিষপানে আত্মহত্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০০:৩১

ফতুল্লায় কীটনাশক পানে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। নিহত কিশোরীর নাম সুমি আক্তার। তাদের বাসা রামারবাগ এলাকায়। ফতুল্লা থানা পুলিশের উপপরিদর্শক আরিফ তালুকদার বলেন, মেয়েটির বাবা ছিল না। মা দ্বিতীয় বিয়ে করেন। মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গেও মেয়েটির সম্পর্ক ভালো ছিল না। গত রবিবার রাতে গোপনে সুমি কীটনাশক পান করেন। রাতেই তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। ভোরে অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে।