বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউদ্দিন আহমেদ বিটু পেয়েছেন ৫২ ভোট। ১৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজল হাজরা। তার প্রতিদ্বন্দ্বী কাজী বোরহান উদ্দিন পেয়েছেন ৩৮ ভোট।
গতকাল সোমবার সংগঠনটির নিজস্ব মিলনায়তনে ২০২১-২২ সালের নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৮১ সদস্যের মধ্যে ১৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে নাসিম সিকদার, যুগ্ম-সম্পাদক পদে জীবন আমীর, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত্ কুমার ঘোষ, অর্থ সম্পাদক পদে মঈন উদ্দিন আহমেদ, দফতর সম্পাদক পদে আব্দুল আজিজ ফারুকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোবারক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রফিক উদ্দিন এনায়েত এবং নির্বাহী সদস্য পদে জাহিদুল ইসলাম, মো. হারুন-অর-রশিদ, জাহিদুল ইসলাম সজল, আব্দুল আল মমীন নির্বাচিত হয়েছেন।
