ভারতের কোচিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’-এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাকে স্বাগত জানায়।
গত ১৩ ও ১৪ নভেম্বর পর্যন্ত ভারতের কোচিতে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আইওএনএস সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করে। সেমিনারে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে মেরিটাইম সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
