রাস্তার ধুলা-বালিতে পানি ছিটানো হচ্ছে না

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

ভোলতা, মদনপুর, গাওছিয়া-গাজীপুর, ঢাকা বাইপাস সড়কের ৬ লেনের কাজ শুরু হওয়ার কথা ছিল ২০১৬/১৭ সালে। সেটা ২০২০ সালের শেষের দিকে শুরু হয়েছে। রাস্তার পাশের বৈধ-অবৈধ স্থাপনা, গাছপালা অপসারণ চলছে। রাস্তায় ভেকু ও বুলডোজার দিয়ে মাটি সমান করাতে ধুলা-বালিতে শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজমান। ধুলা-বালিতে পানি ছিটানো হচ্ছে না। পথচারী, কলকারখানার শ্রমিক, আশপাশের দোকানিসহ মানুষজন অস্বস্তিকর পরিবেশের মধ্যে প্রতিদিন পড়ছে। রাস্তার কাজের সময় ধুলা-বালিতে পানি ছিটানোর বিধান থাকলেও তা মানা হচ্ছে না। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জিয়াউল হক সরকার

পুবাইল, গাজীপুর