ভূমির ব্যবহার স্বত্ব গ্রহণ আইন ২০২০ প্রসঙ্গে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

দখলে থাকলেই ভূমির মালিকানা এমন আইনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। দখলকার যাতে ভূমির মালিক না হয়ে যায়, সেজন্য ভূমির ব্যবহার স্বত্ব গ্রহণ আইন, ২০২০ নামে নতুন আইন করা হচ্ছে। দখলদার ভূমির মালিক হওয়ার আইনটি ১৮৮৫ সালে প্রণয়ন করা হয়েছিল। ভূমির ব্যবহার স্বত্ব গ্রহণ ২০২০ পাশ হলে আদালতে ৭০ ভাগ মামলাজট কমে যাবে। এ আইনে কেউ জমি কিনে নিবন্ধন করার সময় একসঙ্গে নামজারি হয়ে যাবে জমি রেজিস্ট্রি অফিসের ভলিউমে (যেখানে দলিলের কপি হুবহ লেখা থাকে ও ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর-টিপসই-তারিখ থাকে)। ভূমি রেজিস্ট্রি অফিসে শতাব্দী কাল আগের ভূমি নিবন্ধনের দলিলের কপি রয়েছে। এতে শত বছর আগের ভূমির ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর তারিখ সিলমোহরসহ রয়েছে। ভূমি রেজিস্ট্রি অফিসের ভলিউমে ভূমি জরিপ শুরু হওয়ার বহু আগের দলিলের সন্ধান পাওয়া যায়। সুতরাং দলিলে জালিয়াতি ধরা যাবে। অপরাপর ৩/৪ জন ভূমির মালিকের জমি ক্রয়-বিক্রয়ের দলিলের স্বাক্ষর-টিপসই তারিখসহ মিল পাওয়া গেলে জমির সঠিক মালিক চিহ্নিত করা সম্ভব হবে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়,

সিলেট ৩১০০