পল্লবী ১১ নম্বর সেকশনসহ ঢাকার অনেক এলাকায় এখন সারা দিন গ্যাস থাকে না। আবার অনেক এলাকায় কোনো সময়ই গ্যাস সরবরাহ বন্ধ হয় না! কিছু এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ করা হবে আর কিছু এলাকায় সারা দিন বন্ধ রাখা হবে—এটা যুক্তিযুক্ত নয়। কেননা তিতাসের কাছে সবাই সম্মানীত গ্রাহক। তাই ঘাটতিকালীন সময়ে সব গ্রাহক যাতে গ্যাস পায়, তা নিশ্চিত করা দরকার। রেশনিং পদ্ধতিতে গ্যাস বিতরণ করা হলে ঢাকার সব এলাকার গ্রাহকই গ্যাস পাবেন। অতএব ৬ ঘণ্টা করে এলাকাভিত্তিক গ্যাস রেশনিং করার জন্য তিতাসের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার, ঢাকা
