রাঙ্গামাটিতে চলছে মাউন্টেনবাইক প্রতিযোগিতা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫২

রাঙ্গামাটি প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয়ের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় রাঙ্গামাটিতে চলছে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু সিএইচটিডে মাউন্টেনবাইক প্রতিযোগিতা। সোমবার সকালে সাজেক থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাঙ্গামাটিতে পৌঁছে ১০০ প্রতিযোগী। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়াম থেকে আবার শুরু হয়। ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকালে বান্দরবান স্টেডিয়ামে এসে শেষ হয়। আজ ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানচি উচ্চবিদ্যালয়ে গিয়ে প্রতিযোগিতা শেষ হবে। এদিন বিকালে থানচিতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানা গেছে।