সাঁথিয়ায় পেঁয়াজ রোপণে ব্যস্ত চাষি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৪ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষি আলাই, রাজু জানান—এ বছর পেঁয়াজবীজের দাম বেশি। এক বিঘা জমি তৈরি করতে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। এছাড়াও তারা জানান, কৃষি অফিসে দায়িত্বরতরা যদি সঠিক সময়ে সঠিক পরামর্শ দেয় তবে উত্পাদন ভালো হতে পারে। উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জিব কুমার ঘোষামী জানান, আমাদের জনবল কম। তবুও আমরা সাধ্যমত চেষ্টা করছি।