বেগমগঞ্জে রবিশস্য চাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

বেগমগঞ্জে রবিশস্য চাষে ঝুঁকছেন কৃষকরা। এ ব্যাপারে প্রশিক্ষণ, বিশেষ প্রকল্পের মাধ্যমে সার, বীজসহ বিভিন্ন উপকরণ সহজলভ্য হওয়ায় চাষিরা আগ্রহী হয়ে উঠেছেন। বেগমগঞ্জে বর্তমানে ৬৫০ হেক্টর জমিতে রবি ফসল চাষ হচ্ছে। বেগমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত দুই/তিন বছর থেকে বেগমগঞ্জের কৃষকরা রবি মৌসুমে শাকসবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে।

বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন, কাজীনগর গ্রামের জাকের হোসেন, খানপুরের রফিক উল্যা, শরীফপুর গ্রামের নুর জাহান জানান, বেগমগঞ্জে জলাবদ্ধতা ও নানান প্রতিকূলতার কারণে রবি মৌসুমে চাষাবাদ করা যেত না। অন্য জেলা থেকে আসা শাকসবজির ওপর নির্ভর করতে হতো। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতা নিয়ে সবজি চাষ শুরু করা হয়। ধীরে ধীরে অনেক কৃষকের সবজি চাষ আয়ের উত্স হয়ে উঠেছে।

বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাইল করিম ভূঞা ও উপসহকারী কৃষি কর্তকর্তা কাজল দে জানান, বেগমগঞ্জ উপজেলায় রবি মৌসুমে চাষাবাদ বৃদ্ধি করতে ব্যাপক কর্মসূচি হাতে নিতে হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি এবং সবজিচাষ লাভজনক হওয়ায় কৃষক আগ্রহী হয়ে উঠেছে।  বেগমগঞ্জে চলতি রবি মৌসুমে ৬৫০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রদর্শনী প্লট করা হয়েছে।

চৌমুহনী (নোয়াখালী) : বেগমগঞ্জের নরোত্তপুর গ্রামে করলাখেত   —ইত্তেফাক