বরিশালে জয়নুল আবেদিনের জন্মবার্ষিকীতে চিত্রপ্রদর্শনী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

বরিশাল অফিস

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চারুকলা বরিশালের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। এ সময় ৪০ জন শিল্পীর আঁকা ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীর ছবিতে তারা ফুটিয়ে তোলেন গ্রামবাংলার নবান্ন ঐতিহ্য। এছাড়াও ছিল শিল্পাচার্যের বিভিন্ন বয়স ও সময়ের পোট্রেট ছবি।