পাথরঘাটায় তিনটি তক্ষকসহ আটক ১

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

পাথরঘাটায় মঙ্গলবার দুপুরে তিনটি বিরল প্রজাতির তক্ষকসহ একজনকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম মো. চুন্নু মিয়া। কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়াকে আটক করা হয়েছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।