কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে ৩২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা ফনি ভুষণ পাল উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের পেটি অফিসার মো. স্বপন জানান, কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে মীমজন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ঐ জাটকা জব্দ করা হয়।