জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগরে চলন্ত পাওয়ার টিলার থেকে লাফিয়ে পড়ে আবদুল্লাহ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দপুরে উপজেলার কয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা. মাহমুত বিন হেদায়েত তাকে মৃত ঘোষণা করেন। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
