চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনে বাসচাপায় ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় চরফ্যাশন-শশীভূষণ সড়কের পানির কল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মা তানিয়া (৩০) ও শিশুকন্যা মালিয়া (৩)। নিহতরা চর কলমী ইউনিয়নের দক্ষিণ চর মঙ্গল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বেল্লাল মাস্টারের স্ত্রী ও মেয়ে। শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
