যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জনের মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় মহাসড়কে মঙ্গলবার শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনির উদ্দিন (৩০)। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে খাদে পড়ে ঐ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ যাত্রী। মনির কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা এলাকার আবু বক্করের ছেলে এবং ঐ বাসের সুপারভাইজার।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, খাদে গাড়ির নিচে চাপা পড়ে থাকা মনির উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।