হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে গত ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী জানান, তিনি পরিশ্রমী সমবায়ী সংগঠক ছিলেন। তার মৃত্যুতে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
