বরিশালে দর্জি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

বরিশাল অফিস

দর্জিশ্রমিকের গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বানে মঙ্গলবার বরিশালে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দর্জি শ্রমিকদের জন্য প্রকাশিত গেজেট বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা তুষার সেনের সভাপতিত্বে এবং জয়দেব সাহার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, নারী নেত্রী পুষ্প চক্রবর্তী  প্রমুখ। বক্তারা এ সময় গেজেট বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।