ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জের আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে মঙ্গলবার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন অধ্যক্ষ মো. খলিলুর রহমান।

কর্নারে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই এবং বিভিন্ন চিত্রকর্ম উপস্থাপন করা হয়েছে। অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, শিক্ষার্থীরা এখানে এসে বঙ্গবন্ধুকে জানতে পারবে এবং তার আদর্শ লালন করে দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. হায়াতুল্লাহ, মো. জামাল উদ্দিন প্রমুখ।