লোহাগাড়ায় সাত ইটভাটাকে জরিমানা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় মঙ্গলবার সাতটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কয়লার বদলে কাঠ দিয়ে ইট পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু ঐ জরিমানা করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই অজয় দেবশীল, চুনতি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরফুদ্দিন খান সাদি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, উপজেলার সাতটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।