ক্যাপশন নিউজ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

এবি ব্যাংক লিমিটেড এবং মেটলাইফের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের এবি নিশ্চিন্ত ফিক্সড ডিপোজিটের গ্রাহকরা কোনো প্রিমিয়াম ছাড়াই মেটলাইফ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবন বিমাসুবিধা নিতে পারবেন। ব্যাংকের ডিএমডি আবদুর রহমান এবং মেটলাইফের প্রধান বিপণন কর্মকর্তা মো. জাফর সাদেক চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন

০০০০০০

 

বেসরকারি খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় জ্বালানি তেল আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান, সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড দেশের জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ ভূষিত হয়েছে। কোম্পানির পরিচালক সালমান খান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির কাছ থেকে সম্প্রতি পুরস্কার গ্রহণ করেন

০০০০০০০

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি সঙ্গে ব্লুটুথ্ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির। স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির সঙ্গে এই মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিক্স। সম্প্রতি এক ডিজিটাল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোটরসাইকেলটির উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়। অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি-এর নতুন সংস্করণটির সিঙ্গেল ডিস্কের বিক্রয়মূল্য ধরা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা এবং ডাবল ডিস্কের বিক্রয়মূল্য ১ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। এটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ডিলার পয়েন্টে তিনটি রং—রেসিং রেড, নাইট ব্ল্যাক এবং মেটালিক ব্লু পাওয়া যাবে।—প্রেস বিজ্ঞপ্তি

০০০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাতটি নতুন শাখা চট্টগ্রামের কর্ণফুলী, গুনাগরি, পতেঙ্গা, টেরি বাজার ও চৌধুরী হাট, পাবনার বেড়া এবং গাইবান্ধার কালির বাজারে মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান

০০০০০০

দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো ম্যাক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্য দিয়ে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট্র্যাকবাইক, এ-১ ম্যাক্স ক্রোকারিজ পণ্যসহ বিভিন্ন পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা। সম্প্রতি রাজধানীর মহাখালীতে অবস্থিত ম্যাক্স গ্রুপের প্রধান কার্যালয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইয়ামিনুর রশিদ তূর্য এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন