আইপিডিসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি যৌথভাবে একটি অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ ঘোষণা করেছে। এই বছর সর্বমোট ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব বিএসসিইএ ২০২০ স্বীকৃতি অর্জন করেন, যেখানে ১১টি ক্যাটাগরিতে ১২ বিজয়ী ও তিনটি স্পেশাল মেনশন রয়েছে। এই আয়োজনের নলেজ পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন অ্যাডুকেশন অ্যালায়েন্স (আইএসসিএএ)। সংগঠনটির রিজিওনাল সিইও এজাজুর রহমান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, বিএসসিএমএসের সভাপতি নকিব খান বক্তৃতা করেন। —প্রেস বিজ্ঞপ্তি
