জয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৩

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিততে পাকিস্তানকে লিখতে হবে রূপকথা। কিন্তু শেষ দিনে তা অসম্ভব মনে করাই যেন শ্রেয়। কেননা ৭ উইকেট নিয়ে পাড়ি দিতে হবে ৩০২ রানের পাহাড়। তাই জয়ের খুবই কাছে নিউজিল্যান্ড।  দুই ওপেনার টম ল্যাথাম (৫৩) ও টম ব্লান্ডেলের (৬৪) ফিফটিতে গতকাল ৫ উইকেটে ১৮০ করেই ইনিংস ঘোষণা করে কিউইরা। তাতে ৩৭৩ রানের লক্ষ্য পায় পাকিস্তান। জবাবে রান তোলার আগেই ওপেনিং জুটি শান মাসুদ ও আবিদ আলিকে হারায় সফরকারীরা। হারিস সোহেলকে ফিরিয়ে সাদা পোশাকে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকেন টিম সাউদি। আর কোনো বিপদ না ঘটিয়ে ৭১ রানে তিন উইকেট দিন শেষ করে পাকিস্তান। ৩৪ রানের অবিচ্ছিন জুটিতে ব্যাট করছেন আজহার আলি (৩৪) ও ফাওয়াদ আলম (২১)।