জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমূল্যায়নের প্রতিবাদে রাজধানীর দিলকুশায় বিএডিসির সদর দপ্তরস্থ কৃষি ভবনসহ বিএডিসির সরেজমিন দপ্তর সমন্বয়ে সমগ্র বাংলাদেশের ৩৫টি স্থানে একযোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, সিবিএসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগান ধারণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলাম, সংস্থার সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ড. এ কে এম মুনিরুল হক, সদস্য পরিচালক (ক্ষুদ্র সেচ) মো. আরিফ, সদস্য পরিচালক (অর্থ) মো. আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. নূরনবী সরদার এবং সংস্থার সচিব মো. আনোয়ার ইমাম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
